,

আদালতে আসার পর জানতে পারেন এজলাসে বসা যাবে না’

news-image

আদালত প্রতিবেদক : রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার নির্দেশনা দেওয়া বিচারক বেগম মোছা. কামরুন্নাহার আজ রোববার সকাল ৯টায় ট্রাইব্যুনালে হাজির হন। প্রস্তুতি ছিল এজলাসে বসে বিচারকাজ করার। কিন্তু সকাল সাড়ে ৯টায় জানতে পারেন, তাকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দিয়েছেন। ফলে এজলাসে আর ওঠা হয়নি এই বিচারকের। এখনো তিনি খাসকামরায় বসে আছেন।

এর আগে গত ১১ নভেম্বর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় সব আসামিকে রায়ে বেকসুর খালাস দেন আদালত। রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার নির্দেশনা দেওয়া বিচারক বেগম মোছা. কামরুন্নাহার। এ নির্দেশনা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার জেরে বিচারপতির দপ্তর এজলাসে না বসার নির্দেশ দিলেন।

নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের আলোচনাক্রমে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে ১৪ নভেম্বর সকাল ৯:৩০ ঘটিকা হতে আদালতে না বসার নির্দেশ প্রদান করেছেন। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য