,

বুম্বা দা’র সঙ্গে স্ক্রিণ শেয়ার করাটাও বড় ব্যাপার: মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস থেকে নির্মিত হতে যাচ্ছেন নতুন সিনেমা। নাম ‘আয় খুকু আয়’। এটি পরিচালনা করবেন শৌভিক কুণ্ডু। সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত। আর এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা।

আগামী ১৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায়। ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করবেন দীতিপ্রিয়া। এরইমধ্যে তিনি চরিত্রের জন্য প্রস্ততি নিতে শুরু করেছেন বলে গণমাধ্যমে জানান তিনি।

এই ছবির প্রসঙ্গে রাফিয়াত রশীদ মিথিলা বলেন, ‘বুম্বা দা’র সঙ্গে স্ক্রিণ শেয়ার করতে পারাটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। আমার সঙ্গে পরিচালকের কথাবার্তা হয়েছে। বোম্বা দা’র সঙ্গে জুটি হলেও এখানে আমাকে দেখা যাবে বিশেষ অতিথির চরিত্রে। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বরে কলকাতায় গিয়ে শুটিংয়ে অংশ নিতে পারি।

প্রসঙ্গত, আজ শনিবার সকালের একটি ফ্লাইটে আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মিথিলা। ব্র্যাক ইন্টারন্যাশনাল আর্লি চাইল্ডহুড বিষয়ক কাজে দেশটির সিয়েরা লিওনে অবস্থান করবেন তিনি। অফিশিয়াল কাজ শেষে চলতি মাসের শেষের দিকে ঢাকায় ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য