বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই আকিব শঙ্কামুক্ত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিবের (২১) অবস্থা শঙ্কামুক্ত। তার স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে। তিনি হাঁটাচলাও করতে পারছেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আগামীকাল ছাড় দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এসএম নোমান খালেদ চৌধুরী বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আকিব সুস্থ আছে। সে এখন মুখ দিয়েই খাবার গ্রহণ করছে। এই পর্যায়ে এসে আল্লাহর রহমতে আকিবকে আমরা শঙ্কামুক্ত বলতে পারি। এখনও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকদিন আগে তার ব্যান্ডেজ পরিবর্তন করা হয়েছে। ড্রেসিং করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে তাকে কালকে আইসিইউ থেকে ছাড় দেয়া হবে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ২৯ অক্টোবর শুক্রবার রাতে। এর জের ধরে শনিবার সকালে আকিব জে মাহাদীর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় হকস্টিক, রিকশার চেইন ও ক্ষুর দিয়ে মাথায় আঘাত করা হলে সে গুরুতর আহত হয়।

পরে শনিবার বিকেলে চমেক হাসপাতালে ভর্তির পর রাতে তার মাথায় অপারেশন করা হয। এরপর থেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আকিব জে মাহাদীর শারীরিক অবস্থার উন্নতি ঘটে। তবে সম্পূর্ণ সুস্থ হতে আকিবের মাথার করোটিতে (খুলিতে) আরও একটি অপারেশন ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বলে মত দেন চমেক হাসপাতালের নিউরোসার্জন ডা. ছানাউল্লাহ শামীম।

আকিব চমেক ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীকে দায়ী করেছেন আকিবের সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীরা। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে