,

মাটি খুঁড়ে মিলল সোনার বাইবেল, ভাগ্য বদলে গেল দম্পতির

news-image

অনলাইন ডেস্ক : শখের বসে জমিতে পুরোনো ধাতব জিনিস খোঁজেন ব্রিটেনের ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে ও তার স্বামী। পুরোনো জিনিস খুঁজে দিতে অনেকে তাদের ডেকেও পাঠান। সম্প্রতি এসব ধাতব জিনিস খুঁজতে গিয়েই মূল্যবান ঐতিহাসিক সোনার বাইবেল পেয়েছেন তারা। এতে রাতারাতি বদলে গেছে তাদের ভাগ্য।

সোনার ওই বাইবেলটির মূল্য প্রায় এক কোটি ১৩ লাখ টাকা। দেড় সেন্টিমিটার দৈর্ঘ্য এবং মাত্র পাঁচ গ্রাম ওজনের বাইবেলটিতে ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছে বলে জানান বাফি। মোবাইলে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

পেশায় নার্স বাফি জানান, ইয়র্কেই একটি জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পান তারা। কাজ শুরুর পর কিছু দূর যেতেই মেটাল ডিটেক্টরে খুব শক্তিশালী সিগন্যাল পান। পরে একটি ছোট সোনালি বস্তু উদ্ধার করেন। সেই জিনিসটি যে মূল্যবান ঐতিহাসিক বাইবেল হবে তার ঘুণাক্ষরেও টের পাননি।

খোঁজ নিয়ে জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪৫২-১৪৮৫) বাইবেল সেটি। তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনো নারী আত্মীয়কে উপহার হিসেবে বাইবেলটি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য