,

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ টাইগ্রেসদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : টানা দুই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ বাছাইপর্বয়ের প্রস্তুতির আগে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত খেলছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন টাইগ্রেসরা। তাতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে অপরাজিত অর্ধশতকের দেখা পেয়েছেন মুর্শিদা খাতুন হ্যাপি ও ফারজানা হক পিংকি। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ১২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ২৪.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সিরিজের প্রথম ম্যাচে জাহারানা, সালমা, নাহিদাদের বোলিং তোপে মাত্র ৪৮ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে বাংলাদেশও হারিয়েছিল দু’টি উইকেট। আজ স্বাগতিকরা একশ রানের গণ্ডি পেরোলেও, জিততে বেগ পেতে হয়নি পিংকি-হ্যাপিদের। আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

এ জাতীয় আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা