,

শীতের আমেজে ফুলকপির ভাপা পুলি পিঠার রেসিপি

news-image

চলছে শীতের মৌসুম। এই সময়ে জমে উঠে নানা রকমের পিঠা উৎসব। সেই সঙ্গে তৈরি করে নিতে পারেন ভিন্ন্ স্বাদের ফুলকপির ভাপা পুলি পিঠা। এটি খেতে খুবই সুস্বাদু। কমবেশি সবাই এটি খেতে ভীষণ পছন্দ করে। এটি তৈরিও বেশ সহজ।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার বাকলাভার সহজ রেসিপি

তাহলে চলুন জেনে নিন রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণঃ

১.চালের গুঁড়ো ৫ কাপ,

২.মাংস দেড় কাপ (কিমা),

৩.চিংড়ি মাছ ১ কাপ,

৪.ফুলকপি কুচি ২ কাপ,

৫.আদা বাটা ১ চা চামচ,

৬.পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ,

৭.কাঁচামরিচ বাটা ২ চা চামচ,

৮.গরম মসলা গুঁড়ো ১ চা চামচ,

৯.তেল হাফ কাপ,

১০.লবণ স্বাদমতো।

 

প্রস্তুত পদ্ধতিঃ

প্রথমে চালের গুঁড়ো গরম পানিতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা বাটা, মরিচ বাটা, মাংসের কিমা, চিংড়ি ও অল্প পানি দিয়ে কষাতে হবে। এবার মাঝারি আঁচে রান্না করতে হবে।

এরপর পানি শুকিয়ে গেলে ফুলকপি কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। তেল উপরে উঠলে গরম মসলা দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নামাতে হবে। পুলি পিঠার আকৃতিতে পুর ভরে পিঠা বানিয়ে নিন। এবার একটা হাঁড়িতে পানি দিয়ে স্টিলের জালি বসিয়ে দিন। পানিতে ভাপ এলে একটা পাতলা সাদা কাপড় বিছিয়ে ভাপানোর জন্য পিঠা দিন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এবার নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন লোভনীয় স্বাদের ফুলকপি ভাপা পুলি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য