,

ইমামের কবজি বিচ্ছিন্ন, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

news-image

বরিশাল প্রতিনিধি : রিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে মো. ইয়াকুব আলী (৩৮) নামে মসজিদের এক ইমামকে রামদা দিয়ে কোপানো হয়েছে।

এতে ইমামের বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের ইসলামপুর এলাকার বাইতুর নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম মো. ইয়াকুব আলী ইউনিয়নের জাহাঁপুর গ্রামের আজহার আলীর ছেলে এবং পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।

অন্যদিকে হামলাকারী বাবুল মাঝি (২৮) একই ইউনিয়নের ইসলামপুর এলাকার ফরিদ মাঝির ছেলে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, আটক বাবুল মাঝী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসায় পড়ালেখা শেষ করে সম্প্রতি গ্রামে ফিরে আসে। ওই মসজিদের ইমামের নামাজ পড়ানোয় ক্রটি আছে বলে সে দাবি করে আসছে। সম্প্রতি সে ওই মসজিদে তার মতো করে এতেকাফের জন্য বসতে চায়। কিন্তু ইমাম ইয়াকুব আলী তাকে এতেকাফে বসতে বাধা দেয়।

এর জের ধরে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে ওই মসজিদের সামনে ইমাম ইয়াকুব আলীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কবজি এবং ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে বাবুল মাঝী। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে ইমামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাবুল মাঝীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা এবং ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন কবজি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য