,

শারীরিক সম্পর্ক কতটা জরুরি?

news-image

ভাষান্তর: আফসারা তাসনিম
নারী-পুরুষের সম্পর্ক, হোক তা প্রেম বা বিবাহিত জীবন, সেখানে শারীরিক সম্পর্ক কতটা জরুরি তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। একটা সুস্থ, সুন্দর প্রেম বা বৈবাহিক জীবনে শারীরিক সম্পর্ক কতটা প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই।

শারীরিক সম্পর্ক কতটা জরুরি- এমন প্রশ্নের এককথায় আসলে কোনো উত্তর নেই। দুটো মানুষের জীবনে শারীরিক সম্পর্ক ঠিক কতটা প্রভাব ফেলবে তা পুরোপুরি নির্ভর করে ওই দুজন মানুষের নিজস্ব বিশ্বাস, শারীরিক চাহিদা এবং তাদের সম্পর্কের ধরন বা গভীরতার উপর।

যৌন ও প্রজনন স্বাস্থ্য কেন্দ্রের লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী এবং সার্টিফাইড সেক্স থেরাপিস্ট ড. জ্যানেট ব্রিটোর বরাত দিয়ে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট হেল্থ ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, শারীরিক সম্পর্ক ছাড়াও দুটো মানুষ সুন্দর একটি সম্পর্কে আবদ্ধ থাকতে পারেন, নিজেদের মধ্যে ভালোবাসা তাতে কমবে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শারীরিক সম্পর্কে না জড়ানোর অনেকগুলো কারণ থাকতে পারে সেক্ষেত্রে। যেমন:

১. শারীরিক সম্পর্কের আগ্রহ বা চাহিদা কম থাকা

২. কোনো মেডিকেল কন্ডিশন থাকা বা দীর্ঘকালীন রোগে ভোগা

৩. শারীরিক সম্পর্কে জড়ানোর আগে সঙ্গীকে আরও ভালোভাবে জানতে চাওয়া

তবে, বিশেষজ্ঞরা এটাও বলছেন, সুন্দর, রোমান্টিক একটি সম্পর্কের জন্য শারীরিক সম্পর্ক বেশ জরুরি। শারীরিক সম্পর্কের ফলে সঙ্গীর সঙ্গে বেশ গভীর একটি বন্ধন তৈরি হয়, অনেক সময় এটা হয়ে ওঠে ভালোবাসা ও স্নেহ প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম। সম্পর্কের একটি নিশ্চয়তা তৈরি করে দেয় শারীরিক সম্পর্ক, এমনটাও বলছেন তারা। এগুলো ছাড়াও নিয়মিত শারীরিক সম্পর্কে থাকার কারণে যুগল আরও কিছু বাড়তি সুবিধা পেতে পারেন। যেমন:

১. নিয়মিত শারীরিক সম্পর্ক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়

২. সঙ্গীকে কাছ থেকে জানার ও বন্ধন সুদৃঢ় করার একটি মাধ্যম তৈরি হয়

৩. মানসিক অবসাদ দূর হয়

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

৫. হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে

তবে, শারীরিক সম্পর্কই যে সঙ্গীকে ভালোভাবে বোঝার একমাত্র উপায়, তা কিন্তু নয়। এটি সঙ্গীকে জানার ও ভালোবাসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, তবে এর বাইরেও কিছু বিষয় রয়েছে যা করলে সঙ্গীর প্রতি প্রকাশ পাবে ভালোবাসা। যেমন, চুমু খাওয়া, একসঙ্গে হাত ধরে হাঁটা, সঙ্গীকে জড়িয়ে ধরে থাকা ইত্যাদি। যদিও একটা সম্পর্ককে সুন্দর করে টিকিয়ে রাখতে আর এগিয়ে নিতে যেটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে, পারস্পরিক বোঝাপড়া, সম্পর্কে বিশ্বাস রাখা আর একে অপরের পাশে থাকা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়