,

দু-তিন দিন থাকবে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

news-image

অনলাইন ডেস্ক : কার্তিকের শেষে শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। বর্ষণে তেমন কোনো তেজ না থাকলেও রয়েছে হিমহিম ভাব। তবে আবহাওয়াবিদরা বলছেন, এ বৃষ্টি লঘুচাপের প্রভাবে, থাকবে দু-তিন দিন।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামীকাল রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.। এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, বৃষ্টি, বৈরি আবহাওয়ার মধ্যে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১৩ দশমিক ৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য