,

৭ কলেজের ভর্তি পরীক্ষা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার সাত কলেজসহ রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র দশটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

এ বছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি।

এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১ হাজার ১৮০টি ও সরকারি বাঙলা কলেজে আসন রয়েছে ১ হাজার ৪৪০টি। পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য