,

চট্টগ্রামে বেড়েছে করোনা শনাক্ত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২৩ জন এবং ৬০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৩০১ জনের। এরমধ্যে নগরের ৭৪ হাজার ১৬ জন এবং ২৮ হাজার ২৮৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬ জন এবং নগরের বাইরের উপজেলার ৪ জন।

নতুন করে শনাক্ত হওয়া উপজেলাগুলোর মধ্যে- সাতকানিয়ার ১, ফটিকছড়ির ১ ও হাটহাজারীর ২ জন বাসিন্দা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর