,

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ইঞ্জিন-বগি

news-image

বাগেরহাট প্রতিনিধি : মেট্রোরেলের আরও চার বগি ও দুই ইঞ্জিন মোংলা বন্দরে পৌঁছেছে। শুক্রবার রাতে মেট্রোরেলের ইঞ্জিন ও বগি নিয়ে পানামা পতাকাবাহী ‘এম ভি ব্রাইটলি কোরাল’ নামে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটিতে বগি-ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ টন সরঞ্জাম রয়েছে।

শনিবার সকাল থেকে জেটিতে এসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

‘এমভি ব্রাইট কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে ৪টি বগি, দুটি ইঞ্জিনসহ কিছু সরঞ্জাম রয়েছে। এই নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি দেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বিগত সময়ের থেকে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কয়েক ধফায় মেট্রোরেলের বগি, ইঞ্জিনসহ নানা সরঞ্জাম এই বন্দর দিয়ে এসেছে। এছাড়াও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের মালামাল মোংলা বন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য