,

অতিরিক্ত সময়ে গড়াল জলবায়ু সম্মেলন

news-image

নিউজ ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে কনফারেন্স অব পার্টিজের (কপ) ২৬তম সম্মেলন বাড়তি সময়ে গড়াল। সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধনী দেশগুলো কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাড়তি সময়ে গড়াল আন্তর্জাতিক এ সম্মেলন।

গতকাল শুক্রবার শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শনিবারও আলোচনা, দরকষাকষি করতে একসাথে বসতে হচ্ছে সমঝোতাকারীদের।

শনিবার স্থানীয় সময় বিকালে সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আনুষ্ঠানিক অধিবেশন বলে জানিয়েছেন কপ২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মা।

এর আগে ২০০৯ সালে উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে দরিদ্র দেশগুলোর সহযোগিতায় জলবায়ু তহবিলে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা তাদের কথা রাখতে পারেনি।

বিবিসির খবরে বলা হয়, সম্মেলনের শেষ দিনে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি প্রসঙ্গ এবং দরিদ্র দেশগুলোকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে তা-ই প্রাধান্য পাবে আলোচনায়।

এদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো। দ্রুতগতিতে তাদের ভূখণ্ড অদৃশ্য হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশগুলোর দূতরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য