,

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনের কার্যক্রম  আনুষ্ঠানিকভাবে শুরু 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : গত ২৬ মার্চ হেফাজতি তান্ডবে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুরোপুরি চালু হয়েছে।  শনিবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন থেকে এবং সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থেকে স্টেশনটির কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ রেলস্টেশনে এক সূধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হামলায় সিগন্যাল সিস্টেম ধ্বংশ হওয়ায় দীর্ঘ ৮ মাস স্টেশনটি বন্ধ থাকে। এরপর রেল মন্ত্রণালয়ের দৃঢ় হস্তক্ষেপে বিদেশ থেকে সিগন্যাল সিস্টেম এনে পুনঃসংযোগের মাধ্যমে আজ শনিবার থেকে পুনরায় রেলস্টেশনটি চালু হয়েছে। রেলওয়ে স্টেশন মাস্টার সোয়েব মিয়া জানান, আজ উদ্বোধনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি আবারো ডি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রুপান্তরিত হল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য