,

পা ফাটার সমস্যা সমাধানে ঘরোয়া উপায়

news-image

নিউজ ডেস্ক : শীত আসলেই অনেকের পায়ের গোড়ালি ফাটে যায়। শীতে পায়ের নিচের ত্বক অন্য সময়ের চেয়ে বেশি শুষ্ক থাকে। যার ফলে সৌন্দর্যও নষ্ট হয় পাশাপাশি পায়ে ব্যথা হয়। তাই এ সময়ে পায়ের নিচের অংশে নিতে হয় বাড়তি যত্ন।

তাহলে জেনে নেওয়া যাক পায়ের ফাটা দূর করার ঘরোয়া উপায়-

পাকা কলা ভালভাবে চটকে নিন। এরপর ফেটে যাওয়া স্থানগুলোতে ভালভাবে লাগিয়ে নিন । তারপর ১৫-২০ মিনিট পর পা ধুয়ে ফেলুন। এতে করে কলায় থাকা, ভিটামিন এ, বি সিক্স, এবং ভিটামিন সিসহ প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

পা ফাটা সমস্যায় তিলের তেল দারুণ কার্যকরী। পা ফাটা দূর করতে পায়ে তিলের তেল ব্যবহার করা যেতে পারে।

এক চামচ মধু, তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে ৩ ফোটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর পায়ের গোড়ালি হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা মুছে ফাটা স্থানে মিশ্রণটা লাগান। এরপর আবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মোমবাতির মোমের সাথে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিলে পা ফাটা সেরে যায়।

গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

পা ফাটা দ্রুত সারিয়ে তুলতে ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মালিশ করতে পারেন।

এক কাপ মধু সঙ্গে আধা বালতি গরম পানিতে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়