,

ফুলকপির কালিয়া

news-image

কালিয়া বললে যাদের শুধু মাছ বা মাংসের কথাই মনে হয়, তারা আজ দেখুন সুস্বাদু নিরামিষ এই পদটি। ভাত বা রুটি, সবের সঙ্গেই খেতে পারেন ফুলকপির কালিয়া।

ফুলকপির কালিয়া বানাতে লাগবে

১. বড় মাপের ফুলকপি ১টা (বড় টুকরা করে কাটা),

২. মটরশুটি ১ কাপ,

৩. এলাচ ৩-৪টি,

৪. শুকনো মরিচ ২টি,

৫. তেজপাতা ২টি,

৬. সাদা জিরা ১ চামচ,

৭. আদা গুঁড়া ১ চামচ (আদা বাটাও দেয়া যেতে পারে),

৮. জিরাগুঁড়া ২ চামচ,

৯. হলুদ গুঁড়া দেড় চামচ,

১০. কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চামচ,

১১. লাল মরিচের গুঁড়া ১ চামচ,

১২. গরম মশলা গুঁড়া আধা চা চামচ,

১৩. টমেটো পিউরি ১ কাপ,

১৪. লবণ স্বাদ মতো,

১৫. তেল পরিমাণ মতো।

পদ্ধতি:

ফুলকপি আর মটরশুটি গরম পানিতে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে ফুলকপি আর মটরশুঁটির লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে আবার তেল দিয়ে এলাচ, সাদা জিরা,শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিন। একটা বাটিতে হলুদ, কাশ্মীরি, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া জিরাগুঁড়া, আদাগুঁড়া বা আদা বাটা দিয়ে গুলে নিন। এবার এই মিশ্রণটি তেলে ঢেলে দিন। কিছুক্ষণ কষিয়ে টমেটো পিউরি দিয়ে দিন। ভাল করে কষিয়ে লবণ দিন। তেল ছেড়ে এলে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিন। অল্প গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির কালিয়া। সূত্র: জিনিউজ

 

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ