,

সেরে উঠছেন নায়ক নাঈম, আইসিইউ থেকে ফিরলেন কেবিনে

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা। বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।

আগের চেয়ে খানিকটা সুস্থ তিনি। তাই আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে এ অভিনেতাকে। নায়কের স্ত্রী অভিনেত্রী শাবনাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২ টায় নাঈমকে কেবিনে নেওয়া হয়।

শাবনাজ নাঈমের শারীরিক খবর জানিয়ে বলেন, ‘আল্লাহর রহমতে নাঈম ভালো আছেন। সবার কাছে দোয়া চাই তিনি যেন সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরেন।’

প্রসঙ্গত, খ্যাতিমান পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে নাঈমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য