,

১২ দিনে ১৬৮৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, পাঁচজনের মৃত্যু

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৯৮ জন ও বাকি ৫ জন বাইরের হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

চলতি বছর জানুয়ারি থেকে আজ (১২ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৫৮৩ জন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৫ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৬ জন রোগী মারা গেছেন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১০৩ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি সক্রিয় ৬৬৫ রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫৪৩ জন ও বাকি ১২২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য