,

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ইতিহাসের সর্বনিম্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ১৭৬-এ। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি। পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি। বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। খবর জিও টিভির।

এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল।

পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক জিও টিভিকে বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে। সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার (আরইইআর) নেমে গেছে ৯৩ পয়েন্টে।

পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক শাহবাজ রানা এক টুইটে বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনার ভুল এবং যোগাযোগের চ্যানেলগুলো ভেঙে পড়া অর্থনীতির দুর্বল বিষয়গুলোর চেয়ে বেশি ক্ষতি করেছে।

তিনি বলেন, আজ পুঁজিবাজারে আবারও রক্তপাত হচ্ছে। রুপি ১৭৬/ডলারের দিকে যাচ্ছে। এই ক্ষতি জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ প্রয়োজন। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে হস্তক্ষেপ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য