,

মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরি: মূলহোতাসহ ৬ জন কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া চোর চক্রের মূলহোতা হাবিবুর রহমানসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- মারুফুল ইসলাম, বোরহান উদ্দিন, মো. সুরুজ, মো. রুবেল ও মো. জহিরুল ইসলাম ওরফে রিয়াদ।

শুক্রবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা মহানগরীর তুরাগ থানা এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও কিছু প্রকল্পের লোহা, ইস্পাত, তার, মেশিন চুরি করে নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রি করে আসছে। হাবিবুর রহমান চক্রটির মূলহোতা। তার সহযোগীদের সহায়তায় মেট্রো রেলসহ বিভিন্ন প্রকল্পের অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে একটি গোপন স্থানে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে সুযোগ বুঝে চোরাই মালগুলো কেটে বহনযোগ্য করে মারুফুল ইসলাম ও বোরহান উদ্দিনের কাছে বিক্রি করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড