,

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। শুক্রবার (১২ নভেম্বের) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএস খোরাসানের হামলায় অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। গত অক্টোবরে দেশটিতে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড