,

কোহলির সঙ্গে রোহিতও বিশ্রামে, নেতৃত্বে রাহানে

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্ত, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। সহ-অধিনায়ক করা হয়েছে চেতশ্বর পুজারাকে।

গত টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের এবারের সিরিজের প্রথম টেস্ট হবে ২৫ নভেম্বর থেকে, কানপুরে।

দ্বিতীয় টেস্টে নেতৃত্বে ফিরবেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ককেও প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর সম্প্রতি সীমিত ওভারের এই ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন কোহলি। মুম্বাইয়ে ৩ ডিসেম্বর থেকে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ফিরলেও কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজে থাকছেন না তিনি।

ভারত টেস্ট স্কোয়াড: আজিঙ্কা রাহানে (অধিনায়ক প্রথম টেস্টের জন্য), বিরাট কোহলি (প্রথম টেস্ট বিশ্রামে, দ্বিতীয় টেস্টে অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতশ্বর পুজারা, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেষ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণ।

এ জাতীয় আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা