,

উরুগুয়ের বিপক্ষে মেসিকে নিয়েই নামবে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে শেষ দুই ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও যেন বিশ্রামে রাখা হয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে।

তবে তা হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের এবারের সূচিতে আর্জেন্টিনার হয়ে দুইটি ম্যাচই খেলবেন মেসি। যার প্রথমটি হবে উরুগুয়ের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এরপর ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও খেলবেন মেসি।

চোট কাটিয়ে দলের অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে মেসিকে। বুধবারের মতো বৃহস্পতিবারেও আর্জেন্টিনার পূর্ণাঙ্গ অনুশীলনে ছিলেন তিনি। দলের কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছেন, ম্যাচ খেলতে প্রস্তুত তার অধিনায়ক।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস, লিও (মেসি) ভালো অবস্থায় আছে। লিও খেলতে চায় এবং আমিও তাকে খেলাতে চাই। তার এটিচ্যুডটাই একটা গর্বের জায়গা।’

তবু মেসি যদি না-ই খেলতে পারেন, তাহলে বিকল্প ভাবনাও প্রস্তুত রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ। তার ভাষ্য, ‘পাওলো দিবালা হতে পারেন (মেসির) পরিবর্তিত খেলোয়াড়। হোয়াকিন কোররেয়া ও জিওভানি লো সেলসোও এগিয়ে থাকবে।’

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা শিবির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উরগুয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র লেয়ান্দ্র পারেদেসকে পাচ্ছে না আর্জেন্টিনা। এর বাইরে নিয়মিত একাদশই খেলাবেন স্কালোনি।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

এ জাতীয় আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা