,

রাজবাড়ীতে আওয়ামী লীগ সভাপ‌তিকে গুলি করে হত্যা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার বা‌ণীবহ ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গু‌লি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্প‌তিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে ইউ‌নিয়নের বাজারপাড়া এলাকায় কাদেরের বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় আব্দুল কাদের, তার প‌রিবারের সদস্যসহ অন্যরা জানান, মধ্যরাতে হঠাৎ গু‌লি ও চিৎকারে তাদের ঘুম ভাঙে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গু‌লিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা। সদর হাসপাতালে প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ফ‌রিদপুর বঙ্গবন্ধু মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে। সেখান থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তি‌নি মারা যান।

তারা আরও বলেন, ল‌তিফ মিয়ার শরীরে পাঁচটি গু‌লির চিহ্ন রয়েছে। কী কারণে কে বা কারা তাকে গু‌লি করেছে, তা জানা যায়নি। সামনে ইউ‌পি নির্বাচন। তি‌নি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউ‌দ্দিন বলেন, রাতে দুর্বৃত্তদের গু‌লিতে বা‌ণীবহের সাবেক চেয়ারম্যান আব্দুল ল‌তিফ মিয়া‌ নিহত হয়েছেন। তিনি অত্যন্ত জন‌প্রিয় ব্যক্তি ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জ‌ড়িতদের ধরতে চিরু‌নি অ‌ভিযান চালানো হবে। দ্রুত ঘটনার কারণ উদঘাটন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য