,

একাধিক সন্তানের মা হতে চান কঙ্গনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যার নিত্যসঙ্গী। সব সময় চর্চায় থাকতেই পছন্দ করেন বলিউড কুইন। সদ্যই তার ঝুলিতে এসেছে জোড়া সম্মান। চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সঙ্গে পদ্মশ্রী সম্মানও।

এমন সব পুরস্কার পাওয়ার পর কঙ্গনা নতুন ছবি এবং অভিনয় নিয়ে আরও বেশি ভাববেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বলিউড কুইনের চোখে এখন সংসার-সন্তানের স্বপ্ন।

যদিও ব্যক্তিগত জীবনে একটা লম্বা সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। আদিত্য পাঞ্চলির সঙ্গে চর্চিত প্রেম, অধ্যায়ন সুমনের সঙ্গে মাখোমাখো রসায়ন এবং হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্কিত ভালোবাসার গল্প- সব নিয়েই চলেছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন কঙ্গনা। সেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, আগামী পাঁচ বছরের পরিকল্পনা সম্পর্কে। ৩৪ বছরের কঙ্গনা জানান, তার জীবনেও এমন কেউ আসবে, যে তার ভাল-মন্দ মেনে নিয়েই ভালোবাসবে।

কঙ্গনা বলেন, আমি অবশ্যই বিয়ে করতে চাই। সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। আমি পাঁচ বছর পর নিজেকে একজন মা হিসাবে, স্ত্রী হিসাবে দেখতে চাই।

সংসার পাতার এই পরিকল্পনা এবং মা হওয়ার ভাবনা নিয়ে কী রীতিমতো কাজ শুরু করে দিয়েছেন কঙ্গনা? অভিনেত্রীর জবাব, ‘হ্যাঁ’। সরাসরি কিছু না বললেও কঙ্গনা ইঙ্গিতে বুঝিয়ে দেন, স্বপ্নের পুরুষের সন্ধান পেয়েছেন তিনি। খুব শিগগির তার পরিচয় প্রকাশ করবেন।

পাশাপাশি অভিনেত্রী আরও জানান, প্রেম করছেন তিনি। আর নতুন সম্পর্কে তিনি দারুণ খুশি। জীবনের পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তটা সেই কারণেই বোধহয় নিয়ে ফেলেছেন কঙ্গনা। তবে প্রেমে বারবার চোট খাওয়া অভিনেত্রী খুব বেশি ভাঙলেন না এই সম্পর্কের ব্যাপারে। এখনই সবটা বলতে চান না ‘মণিকর্নিকা’ তারকা। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য