শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি

news-image

অনলাইন প্রতিবেদক : দীর্ঘদিন চড়া থাকা দুই নিত্যপণ্য আলু ও পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে এসেছে। এছাড়া সরবরাহ বাড়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। এতে খানিকটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। তবে চাল ও ভোজ্যতেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি এখনো কাটেনি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

এরমধ্যে বাজারে নতুন পেঁয়াজ আসা ও ভারতের পেঁয়াজের আমদানি বাড়ায় দাম নেমেছে ৫০-৭০ টাকা কেজির মধ্যে। যা কিনতে আগে ১০০-১২০ টাকা গুনতে হতো। অন্যদিকে নতুন আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা দরে। আলুর দাম কয়েক সপ্তাহ আগের তুলনায় কেজিপ্রতি ২০-২৫ টাকা পর্যন্ত কমেছে।

অন্যদিকে ফুলকপি, শিম, শালগম, মুলার মতো শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বাজারে ফুলকপি বিক্রি হতে দেখা গেছে ২০ থেকে ৩০ টাকা প্রতি পিস। শিম, শালগম, মুলার কেজি ৩০-৫০ টাকার মধ্যে।

বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচুর লতি, উস্তাসহ অন্য সবজিগুলোর দামও আগের তুলনায় কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে।

সবজি-আলু-পেঁয়াজের দাম কমেছে, চাল-তেলে অস্বস্তি

মালিবাগ বাজারের বিক্রেতা ইউনুস হোসেন বলেন, শীতের সবজির ভরপুর সরবরাহের কারণে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

তবে বাজারে দুই সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো কমেনি। এক সপ্তাহ আগে বাড়া ব্রয়লার মুরগির দামও কমেনি। পাশাপাশি দাম বাড়লেও তিন সপ্তাহে এখনো সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি।

বাজারে মোটা চালের দাম কেজিতে দুই টাকা বেড়ে ৬০ থেকে ৬৪ টাকায় উঠেছে। স্বর্ণা ও পায়জাম জাতের আমনের চাল বাজারে উঠলেও এসব চালের দাম বেড়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি। এর প্রভাবেই খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে।

বাজার ঘুরে মিনিকেট চাল ৭২-৭৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতিকেজি নাজিরশাইল জাতের চালের দাম উঠেছে ৮০ টাকায়।

বেশ কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পর এক সপ্তাহ আগে হুট করে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে যায়, এখনো তা দাম কমেনি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা পর্যন্ত, যা ১৮০ থেকে ১৯০ টাকা ছিল। এর প্রভাবে বাজারের সোনালি মুরগির দামও বেড়েছে। এ জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকা, যা আগের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি।

মুরগির দাম বাড়লেও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের