,

জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে বোনের বাড়িতে সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের আজ (২৭ ডিসেম্বর) জন্মদিন। ভাইজানের জন্মদিন মানেই অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনার বিষয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, প্রিয় নায়কের বয়স কত হলো?

এবার ৫৯ বছরে পা রাখছেন সবার প্রিয় নায়ক সালমান খান। ভাইজান তার বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে পরিচিত। এ নায়কের বিয়ে নিয়ে প্রায়ই মুখরোচক সংবাদ পরিবেশিত হয়।

গত কয়েক বছর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দল সালমান খানকে হত্যা চেষ্টা করছে। তাকে বার বার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ভাইজানকে ব্যাপক নিরাপত্তায় ঘিরে রাখা হচ্ছে।

প্রতিবার সালমানের বাংলো গ্যালাক্সিতেই জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়। তবে এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে। ভাইজানের জন্মদিনের পার্টির সব দায়িত্ব নিয়েছেন তার বোন অর্পিতা। জন্মদিনের বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। বুলেট প্রুফ গাড়িতে চড়ে অর্পিতার বাড়িতে ‘দাবাং’ রূপে প্রবেশ করেছেন সালমান।

সালমানের পরনে কালো শার্ট, ধূসর রঙের জ্য়াকেট। কিন্তু সে সময় তিনি একা ছিলেন না, সালমানের পেছন পেছন গাড়িতে এলেন ইউলিয়া ভান্তুর, সস্ত্রীক আরবাজ খান, সোহেল খান, সংগীতা বিজলানির মতো খ্যাতিমান তারকারা। আরও ছিলেন জেনেলিয়া, রীতেশ দেশমুখ।

একটি সূত্রের জানা গেছে, কেক কেটে, ভাইজানের প্রিয় খাবার দিয়েই সাজানো হয়েছিল বার্থডে ডিনার টেবিল। এমনকী অতিথিদের অনুরোধে নাকি নেচেছেনও ভাইজান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট