,

শাকিব খান প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। শুক্রবার (১২ নভেম্বর) সকালেই তিনি মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দেবেন। এটিই হতে যাচ্ছে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

জানা গেছে, একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাকিবের এই মার্কিন যাত্রা। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’। সেখানেই পারফর্ম করবেন কিং খান।

এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন শাকিব। কিন্তু সাড়া পাননি। অবশেষে ভিসা পেয়ে আনন্দিত এ নায়ক। প্রথমবার হলিউডের দেশে ভ্রমণ করতে যাচ্ছেন তিনি।

শাকিবের সঙ্গে এই সফরে থাকছেন আরও অনেক তারকা। এ তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মানাম আহমেদের মতো কিংবদন্তিরা। তারা প্রত্যেকেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানের অতিথি হিসেবে যাচ্ছেন।

তবে শাকিব অংশ নেবেন আরও একটি প্রোগ্রামে। সেটা হলো ঢালিউড অ্যাওয়ার্ড। আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কেই বসবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেও পারফর্ম করবেন তিনি। অনুষ্ঠান সেরে আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে শাকিবের।

এদিকে শাকিব খান সম্প্রতি শেষ করেছেন ‘গলুই’ সিনেমার শুটিং। জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে হয়েছে সিনেমাটির চিত্রায়ন। এস এ হক পরিচালিত এই সিনেমায় তার নায়িকা এ প্রজন্মের পূজা চেরি। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য