বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) এ সেরা অভিনেত্রী’ হয়েছেন আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রী’ হন। আজ বৃহস্পতিবার বিকেলে বাঁধন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এতটাই আনন্দিত হয়েছি যে বোঝাতে পারবো না। বাংলাদেশে সিনেমাটা মুক্তির আগের দিন একটা সংবাদ পেলাম, চোখ ভিজে যাচ্ছে আনন্দে।’

অ্যাপসা’র ১৪তম আসর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আজ (১১ নভেম্বর) বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি অংশ নিয়েছিল। এই শাখায় মনোনয়ন পেয়েছিলেন চার দেশের আরও চার অভিনেত্রী।

বাঁধনসহ মোট পাঁচজন অভিনেত্রী অ্যাপসার মনোনয়ন পেয়েছিলেন। এ শাখায় বাঁধনের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন- ইসরায়েলের আলেনা ওয়াইভি, তিনি মনোনয়ন পেয়েছেন ‘এশিয়া’ নামের সিনেমাটির জন্য। এ ছাড়া ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর প্রদর্শিত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল