,

দরবেশ রূপে ইলিয়াস কাঞ্চন!

news-image

বিনোদন প্রতিবেদক : ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এবার এই অভিনেতাকে দেখা যাবে দরবেশের বেশে, ইসলাম প্রচারক হিসেবে! তবে তা বাস্তবে বা সিনেমায় নয়, একটি বিশেষ নাটকে।

এইচ এম বরকতুল্লার পরিচালনায় আগামীকাল রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’। এটি রচনা করেছেন শাহ আলম নূর।

নির্মাতা জানান, এ দরবেশ কোনো সাধারণ কেউ নন, কোরআনের দরবেশ! যিনি কোরআন নিয়ে নাটক লেখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্য। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়েছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। বিপরীতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মাতবর। শুরু হয় নাটকের নতুন মোড়।

‘দরবেশ’ নাটকে ইলিয়াস কাঞ্চনের পাশপাশি আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বানসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য