,

সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ হিসেবে তিনি বলেছেন, তারা সাবেক প্রধান বিচারপতিকে (সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা) ১১ বছরের সাজা দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, এটা কখনোই কাম্য হতে পারে না। এটা কখনো বিচার ব্যবস্থাকে সন্মানজনক অবস্থায় নেবে না। মানুষের বিচার ব্যবস্থার ওপরে যে আস্থা আছে, সেই আস্থা ধ্বংস করে দেবে। সেটাই দিয়েছে। আজকে আর কোনো বিচারক সাহস পাবেন না, সরকারের অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে কোনো রায় দেওয়ার। যেটা সরকার চাইবে না সেই রায় দেওয়া তাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

এখন ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সংকটটা অত্যন্ত গভীর। এই সংকটটা আমাদের অস্তিত্বের। যেটা ৭ নভেম্বরে ১৯৭৫ সালের পূর্বে ছিল সেই সংকট আজকে এখানে দেখা দিয়েছে। আমাদের স্বাধীনতা-সার্বভেমত্ব বিপন্ন হয়ে পড়েছে, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের যা কিছু অর্জন ছিল আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। এই যে ভয়াবহ ফ্যাসিস্ট একটা সরকার আমাদের ঘাড়ের ওপর চেপে বসে আমাদের সমস্ত অর্জনগুলো ধবংস করে দিচ্ছে। এর হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সমস্ত মানুষকে নিয়ে, সকল রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে, সকল রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে এবং এখানে সত্যিকার অর্থেই আইনের শাসন, একটা মুক্ত অর্থনীতি, একটা মুক্ত সমাজ ব্যবস্থা এবং জনগন যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর, শামা ওবায়েদ, জয়নাল আবেদীন ও মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খানসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড