,

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন, সতর্ক করলো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বুধবার ব্লিংকেন জানান, রাশিয়া-ইউক্রেন সীমান্তে মস্কো যে বিপুল সেনা সমাবেশ করছে, তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

ব্লিংকেন বলেন, রাশিয়া কোনো আগ্রাসী মনোভাব দেখালে যুক্তরাষ্ট্র ও জার্মানি চুপ করে বসে থাকবে না। তারাও প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া যেভাবে সেনা সমাবেশ করেছে, তাতে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন বলে ব্লিংকেন জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখায়, গ্যাস সরবরাহকে হাতিয়ার করে ইউক্রেনকে চাপ দেয়, তাহলে আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব। জার্মানিও নেবে। ইউক্রেনের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ।’

এ বছরের গোড়ায় যুক্তরাষ্ট্র নর্ড স্ট্রিম-২ পাইপলাইন নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়। এ পাইপলাইন রাশিয়া থেকে জার্মানি আসবে। ইউক্রেনকে পাশ কাটিয়ে পাইপলাইন গেলে তাদের অনেক আর্থিক ক্ষতি হবে। তারা গ্যাস ট্র্যানসিজ ফি পাবে না।

এ পাইপলাইন নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে জার্মানির একটি চুক্তি হয়েছে। এ পাইপলাইনকে হাতিয়ার করে ইউক্রেনকে বিপাকে ফেলা হলে জার্মানিও রাশিয়ার বিরুদ্ধাচরণ করবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, রাশিয়া ইতোমধ্যেই গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে কড়াভাবে সতর্ক করে দেয়া।

তিনি জানিয়েছেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ঘনিষ্ট হওয়ার অর্থ কাউকে আক্রমণ করা নয়। রাশিয়াকে থামানোর উপায় হলো, ক্রেমলিনকে এটা বুঝিয়ে দেয়া যে, ইউক্রেন যথেষ্ট শক্তিশালী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য