,

সময় গড়াতেই শঙ্কা বাড়ছে স্বতন্ত্র প্রার্থীদের

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ দেখা গেলেও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মাঠে রয়েছেন। আর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৩০ জন। ১১টি ইউনিয়নে ৯৯ ওয়ার্ডের ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী কাজী মাকসুদুর রহমান জানান, ভোটের আগের দিন রাত থেকেই প্রার্থীদের হুমকি ধমকি দিচ্ছে কিছু প্রার্থীর লোকজন। অনেক ভোটার কেন্দ্রে আসতেও ভয় পাচ্ছে। সময় যত গড়াচ্ছে ভয়টাও ততই বাড়ছে।

হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জানান, আগের রাত থেকেই একটি প্রার্থীর লোকজন লাঠিসোটা প্রস্তুত রেখেছে বলে খবর পেয়েছি। এর আগেও তারা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আমি অনেক শঙ্কায় আছি।

রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪১৩১ জন। এর মধ্যে পুরুষ ৪৮৬১৫ জন এবং নারী ভোটার ৪৫৫১৬ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য