,

মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিরল বিবৃতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারজুড়ে সহিংসতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (১০ নভেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যেরই সম্মতি পাওয়া এক বিরল বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে ক্রমেই ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে দেশটির সামরিক বাহিনী।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পরিষদের সদস্যরা মিয়ানমারজুড়ে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির বিষয়ে গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থ অনুসারে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণে উৎসাহিত করেছে।

এছাড়া দেশটিতে সংকটাপন্ন সব মানুষের কাছে পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধামুক্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ প্রদান এবং ত্রাণ ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য