,

নরসিংদীতে কেন্দ্র দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সালাহউদ্দিন মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তিনি বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে বাঁশগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। নির্বাচনের আগের দিন বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সকালে একজনের মৃত্যু হয়।

বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে দুটি ইউনিয়নের ১১৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যানে পদে ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য