,

রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কার কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এ সময় রানওয়ের অত্যাবশ্যকীয় সংস্কার কাজ করা হবে।

এই আট ঘণ্টার মধ্যে জরুরি অবতরণের দরকার হলে উড়োজাহাজগুলোকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য