,

জেট ফুয়েলের দাম ফের বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

বুধবার অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের অক্টোবর থেকে ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।

সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের দাম বাড়ায় আকাশপথের যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা।

সূত্র জানায়, বিপিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়ালো ৭৭ টাকা।

গত বছর অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। অর্থাৎ বিপিসি গত ১৩ মাসে এর দাম ৬৭ শতাংশ বাড়িয়েছে।

ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা, জানুয়ারিতে হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ছিল ৬১ টাকা। তবে মে মাসে লিটারে এক টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬ টাকা, আগস্টে ৬৭ টাকা এবং এ বছরের অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, জেট ফুয়েলের বর্ধিত দাম এয়ারলাইন্সের অপারেশন খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত যাত্রীদের টিকিটের জন্য বেশি টাকা ব্যয় করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য