,

গণতন্ত্র দিবসে রংপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন লিটন।

এসময় রংপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর সভাপতি শাহিন হোসে জাকির, ছাত্র সমাজ মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট, জেলার আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল আমিন সুমন, মুহিন সরকারসহ বিভিন্ন উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য