,

চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর

news-image

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার)। বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

তিনি বলেন, এ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড