,

ডিজেল পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নজরদারি

news-image

উপজেলা প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিজেল পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ নভেম্বর) সকালে বন্দরের আমদানি-রপ্তানি গেটে বিজিবি সদস্যদের তদারকি করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে ডিজেলের দাম বেশি হওয়ায় এক শ্রেণির অসাধু ট্রাকচালকরা বাংলাদেশ থেকে ডিজেল পাচার করে আসছিলো। বিষয়টি নজরে আসলে নড়েচড়ে বসে বিজিবি। ফলে ভারত থেকে আসা ট্রাক বেনাপোল বন্দরে আসার সময় তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করা হয়। ওই ট্রাক পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় ফের পরিমাপ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক বিজিবি সদস্যরা স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করছেন। অপরদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে মালামাল আনলোড করে ভারত ফেরার পথে ওই ট্রাক আবারও পরিমাপ করা হচ্ছে।

বন্দরে কর্তব্যরত বিজিবির সদস্য আব্দুল কুদ্দুস জানান, ভারত থেকে আসার সময় যে তেল ছিল তা আমরা লিখে রেখেছি। আবার যাওয়ার পথে ওই ট্রাক আবারও পরিমাপ করা হচ্ছে। যদি আসার সময় যে তেল বহন করে বাংলাদেশে প্রবেশ করেছিল তার চেয়ে বেশি পাওয়া যায় তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভারতীয় ট্রাকচালক শহিদুল্লাহ মণ্ডল বলেন, ভারত থেকে যে তেল নিয়ে আসি তাতে হয়ে যায়। তবে কোনো কারণে যদি কম পড়ে যায় তাহলে হয়ত ১০ লিটারের মত তেল সংগ্রহ করি। সেটি না হলে গেটে বিএসএফকে বলে ওপার থেকে তেল নিয়ে আসি।

চেকপোস্টের একজন সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, সীমান্তে একটি চক্র সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন প্রশাসনের নাকের ডগায় ডিজেল পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুব হোসেন বলেন, হেডকোয়ার্টারের নির্দেশে ভারতে জ্বালানি তেল পাচাররোধে নজরদারি বাড়ানো হয়েছে। ট্রাকগুলো চেক করে তারপর ছাড়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য