,

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় আহত চেয়ারম্যান প্রার্থী

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নে ফরহাদ কামাল বিপুল (৫৫) নামে এক চেয়ারমান প্রার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেলযোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য