,

৩২ হাজার ৭০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বুধবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিনাহাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য