,

মেসে রান্না করতে গিয়ে পরকীয়া, বাধা দেওয়ায় স্বামীকে হত্যাচেষ্টা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে মেসে রান্না করতে গিয়ে কলেজছাত্রের সঙ্গে পরকীয়ায় জড়ানো এক নারী তার স্বামীর গলায় ছুরি চালিয়েছেন। আশংঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর কলেজপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী শিউলি বেগম দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী একটি ছাত্রাবাসে রান্নার কাজ করতেন। একপর্যায়ে তিনি ছাত্রাবাসের এক ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় একাধিকবার সালিশও হয়েছে। রমজান তার স্ত্রীকে ছাত্রাবাসে রান্নার কাজ ছেড়ে দিতে বলেন। এতেই ক্ষিপ্ত হন তিনি। গতকাল সোমবার রাতে পরকীয়া প্রেমিকসহ ছাত্রাবাসের আরও ১০-১২ জনের সহায়তায় ওই নারী তার স্বামীকে গোয়াল ঘরে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় রমজানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পরকীয়া প্রেমিকসহ অন্যরা পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ছাত্ররা ঘটনার পর পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য