,

হাসপাতালে পুনম, নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও গ্রেপ্তার হলেন ভারতের মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডের স্বামী স্যাম বোম্বে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপভাবে আঘাত পেয়েছেন।’

এই প্রথম নয়। অতীতেও কারাবাস করেছেন স্যাম। গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন। এর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে স্যাম জামিন পাওয়ার পরই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান পুনম। যাকে জেল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন, তার পক্ষেই কথা বলতে শোনা যায় তাকে।

পুনম বলেছিলেন, ‘স্যামকে তিনি খুবই ভালবাসেন। সহজ প্রশ্ন রেখেছিলেন, কোন বিয়েতে ওঠাপড়া থাকে না বলুন তো?’

দুই বছর একসঙ্গে থাকার পর গত বছর সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম-পুনম। দাম্পত্যের এক বছরের মধ্যেই একাধিক বার বিতর্কের কেন্দ্রে এই দম্পতি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য