,

প্রাক্তন প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে প্রাক্তন প্রেমিকার সামনে বিষপান করে ও বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। আত্মহত্যাকারী যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার ‘মাস্টারসেফ বাংলা রেস্তোরাঁ’য় এ ঘটনা ঘটে।

বুলবুল পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আমরুলের ছেলে এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বুলবুল রাজশাহী সিটি কলেজের দুই ছাত্রীর সঙ্গে ‘মাস্টারসেফ বাংলা রেস্তোরা’য় যান। সেখানে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি নিজের বুকে ছুরি চালান এবং বিষপান করেন। এ সময় ওই দুই তরুণী অন্যদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ছেলেটির ব্যাগে একটি শাড়ি ও চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারব না।’

ওসি আরও বলেন, ‘বুলবুলের সঙ্গে যার প্রেম ছিল, তার অন্যত্র বিয়ে হয়ে গেছে। সেখানে তার একটি সন্তানও আছে। এরপরও বুলবুল তার ওই মেয়েকে বিয়ে করার জন্য বিভিন্ন সময় চাপ দিয়ে আসছিলেন। এ ঘটনার পর পুলিশ ওই তরুণী ও তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য