,

সেমিফাইনালে আম্পায়ার থাকছেন কারা?

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ও সুপার টুয়েলভের খেলা শেষ। এখন বাকি শুধুমাত্র তিনটি ম্যাচ- দুটো সেমিফাইনাল ও শিরোপা নির্ধারণী ফাইনাল। হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দায়িত্বরত আম্পায়ারদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার থাকবেন পল রাইফেল। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।

পরদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই ম্যাচে ম্যাচ রেফারি থাকছেন জেফ ক্রো। অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবোরো ও ক্রিস গাফানি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ।

আগামী রোববার (১৪ তারিখ) হবে এই ধুন্ধুমার টুর্নামেন্টের ফাইনাল। দুই সেমিফাইনাল শেষে জানানো হবে ফাইনালে ম্যাচ অফিসিয়াল হিসেবে কারা থাকছেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?