,

তদবির ছাড়াই পুলিশে নিয়োগ পেলেন ৭১ জন

news-image

গাজীপুর প্রতিনিধি : চাকুরী নয় সেবা’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে কোনো প্রকার তদবির ছাড়াই ৭১ জন পুলিশ কন্সটেবল নিয়োগ পেয়েছে। এর মধ্যে চার জন নারী।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর পুলিশ লাইন্স ময়দানে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, গত ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ লাইনস মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রট কন্সটেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে গাজীপুর জেলা ও মহানগর থেকে অনলাইনে ২ হাজার ৮৪০ জন চাকরিপ্রার্থী একশ’ টাকা করে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে দিয়ে আবেদন করেন।

এসপি জানান, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করে ১৯৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকারের জারি করা বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী মোট ৭১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রাতে গাজীপুর টিআরসি নিয়োগ বোর্ড কমিটি নির্বাচিতদের ফলাফল ঘোষণা করে।

পুলিশ সুপার শফিউল্লাহ বলেন, বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সততার সাথে টিআরসি নিয়োগ সম্পন্ন করেছে গাজীপুর জেলা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য