বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিক ও মেলামাইনের স্তূপ থেকেই ছড়ায় আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে আগুন লাগা এসকে টাওয়ার নামের ছয়তলা ভবনটিতে কোনো কেমিক্যাল ছিল না। তবে সেখানে প্লাস্টিক ও মেলামাইনের স্তূপ ছিল। সেই স্তূপ থেকেই মূলত আগুন ছড়িয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ওই ভবনের প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণের পর স্পট ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

তিনি বলেন, ওই ভবনের সিঁড়ি ছিল মাত্র এক থেকে দেড় ফুট চওড়া। যে সিঁড়ি দিয়ে একজন মানুষ ওঠানামা করাও সম্ভব নয়। তবুও দমকল বাহিনীর কর্মীরা যথাসময়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

আগুনের সূত্রপাতের বিষয়ে অন্য এক প্রশ্নে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, হতে পারে শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে। তবে নিশ্চিতভাবে এখনই আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হবে। এরপর আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এসকে টাওয়ারের ওই প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এরপর টানা দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে