,

বাজারে করোনার ওষুধ ‘মলনুপিরাভির’, দাম ৭০ টাকা

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০০ মিলিগ্রামের প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ক্যাপসুল খেতে পারবেন।

চিকিৎসকরা বলছেন, মলনুপিরাভির ক্যাপসুলের ফুল কোর্স হবে পাঁচদিনে। প্রতিদিন আটটি ক্যাপসুল খেতে হবে, যার মধ্যে সকালে চারটি ও রাতে চারটি। অর্থাৎ পাঁচদিনে মোট ৪০টি ক্যাপসুল খেতে হবে। সেই হিসেবে একজন রোগীর জন্য ফুল কোর্সের মলনুপিরাভির দাম পড়বে দুই হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) রিজভী উল কবির জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (৮ নভেম্বর) থেকে রাজধানী ঢাকায় এবং আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মলনুপিরাভির ক্যাপসুল পাওয়া যাচ্ছে।

রিজভী উল কবির বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা ও গাইডলাইন মেনে আমরা এক হাজার ৬০০ বক্স মলনুপিরাভির ক্যাপসুলের নমুনা জমা দিয়েছিলাম। অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ওষুধের অনুমোদন দিয়েছে। এরপরই আমরা মলনুপিরাভির ক্যাপসুল বাজারজাত শুরু করেছি।’

বেক্সিমকো ছাড়াও করোনার ক্যাপসুল উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকে অ্যান্ড এফ, ইনসেপটা এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড