,

১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা : ভারতীয় হাইকমিশনার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আখাউড়া চেকপোষ্টে ভারতে যাওয়ার সময় একথা বলেন।
তিনি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। তবে শুধুমাত্র আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। পর্যায়ক্রমে বিমানের পাশাপশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
এ সময় আখাউড়া চেকপোষ্টে ভারতীয় হাইকমিশনার  বিক্রম কুমার দোরাইস্বামী ফুল দিয়ে অভ্যর্থনা জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড